ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রবিবার থেকেই কার্যকর অফিসের নতুন সময়সূচি

ads

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠকে অফিস সময়সূচি ও বাজার ব্যবস্থাপনায় নতুন এই বিধিমালা জারি করা হয়।বাংলাদেশ সংবাদ


আগামী রোববার থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসসমূহও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। কাজের সমন্বয় এবং জনভোগান্তি কমাতে এই সময়সীমা পুনর্নির্ধারণ করেছে প্রশাসন।জনসাধারণের চলাফেরা ও শৃঙ্খলা বজায় রাখতে আজ শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর কোনো মার্কেট বা শপিং মল খোলা রাখা যাবে না বলে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, আজ থেকেই এই নির্দেশনা মাঠ পর্যায়ে কার্যকর হবে।


সাধারণ গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা পর্যন্ত। স্কুল-কলেজ বন্ধের বিষয়ে জনমনে যে কৌতূহল রয়েছে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী রোববার। সেদিনই এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে।


বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। প্রায় পৌনে তিন ঘণ্টা স্থায়ী এই বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও প্রশাসনিক গতিশীলতা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে রাত সাড়ে ১১টায় সিদ্ধান্তসমূহ চূড়ান্ত করা হয়।


প্রশাসনের এই নতুন নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।


দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের এমন সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

ads
ads
ads

Our Facebook Page